এবার মধ্যপ্রাচ্যে ছয়টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

এবার মধ্যপ্রাচ্যে ছয়টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে ছয়টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

 

Manual8 Ad Code

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পাঠানো ‍যুদ্ধজাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ জিবোও রয়েছে।

 

এর আগে গত ১৪ অক্টোবর চীনা সেনাবাহিনীর এসব যুদ্ধজাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে মাস্কাট উপকূল ছেড়ে যায়। এরপর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব যুদ্ধজাহাজ ১৮ অক্টোবর পাঁচ দিনের সফরে কুয়েতের শুওয়াইখ বন্দরে নোঙর করেছে। নিয়মিত কার্যক্রেমের অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ কুয়েতে অবস্থান করছে।

Manual2 Ad Code

 

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা চরমে। ইসরায়েলের সহায়তায় এরই মধ্যে সেখানে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও দুই হাজার নৌসেনা মোতায়ের করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বা বেসামরিক বিমান পাঠিয়েছে। চীন বিমান না পাঠালেও নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে।

 

Manual2 Ad Code

এই যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা পেরিয়ে অঞ্চলটির অন্য এলা কায় ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কার কথা বেশ জোর দিয়েই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন উত্তেজনাকর পরিস্তিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধজাহাজ মোতায়েন করল চীন সরকার।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code