ওসিকে গালাগাল: গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন সেই বিএনপি নেতা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ওসিকে গালাগাল: গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন সেই বিএনপি নেতা

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন জামিন মঞ্জুর করেন।

Manual2 Ad Code

 

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।

 

হবিগঞ্জ আদালতের পরিদর্শক সোহেল রানা জানান, ৫ হাজার টাকা বেইল বন্ডে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করা হয়েছে।

 

সোমবার আদালতে তোলার আগ মূহুর্তে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণের সামনে তুষার চৌধুরীর মুক্তির দাবিতে মিছিল করেন।

Manual8 Ad Code



এরআগে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে নিয়ে তাকে আটক করে।

 

এদিকে তুষারকে আটকের পর রোববার দুপুর ও সন্ধ্যায় দু’দফা ঢকিা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code