সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) র্যাবের ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন।
রোববার রাত সোয়া ১১টায় র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আদালত পরিচলনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ওয়েসিস হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও সরকারি বিধি পালন না করে প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিপিএসসি, ইসলামপুর, সিলেট) কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি