কবরস্থান থেকে ২টি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

কবরস্থান থেকে ২টি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

 

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন। তিনি জানান, অভিযানে পুলিশ দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ ডিসেম্বর) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়া পুকুর কবরস্থান এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ‘৯ এমএম বোর ও ৭.৬৫ এমএম বোরের দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি।

Manual2 Ad Code

 

পুলিশের ওই কর্মকর্তা বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code