কমলগঞ্জে ঘন কুয়াশায় অটোরিকশা খাদে: ছেলে নিহত, মা হাসপাতালে

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

কমলগঞ্জে ঘন কুয়াশায় অটোরিকশা খাদে: ছেলে নিহত, মা হাসপাতালে

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশার কারণে অটোরিকশা খাদে পড়ে রুহেল বখত নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের মা হাছনা বেগম।

Manual5 Ad Code

 

বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টায় কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুয়েল বখত কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মালিক বখতের ছেলে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে মৌলভীবাজার সদর থেকে অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে অটোরিকশাটি পড়ে খাদে পড়ে যায়। এতে রুয়েল বখত ও তার মা গুরুতর আহত হন তিনি। এ সময় তাদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে রুয়েল বখতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন নিহতের মা হাছনা বেগম।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বখতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমবেএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code