কমলগঞ্জে প্রধান বিচারপতির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিবেদক :: বাংলাদেশের প্রধান বিচারপ্রতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নিজ গ্রামে দু:স্থ, অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে দুই সহস্রাধিক হতদরিদ্রদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা সদরের পাশে আলীনগর ইউনিয়ন তিলকপুর গ্রামে বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহার পিতা ও মাতার নামে গঠিত “ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশন” এর উদ্যোগে গরিব, অসহায়, হতদরিদ্রদের মধ্যে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবারো চা শ্রমিক, মণিপুরী ও বস্তির অসহায়, গরিব দু:খী, হতদরিদ্র শীতার্তদের বস্ত্র বিতরণ করা হয়।

Manual3 Ad Code

এ সময়ে এসকে সিনহা বলেন, প্রকৃতই গরিব, অসহায়, দু:স্থ, হতদরিদ্র শীতার্তদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রতিনিধিদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। গরিব ও হতদরিদ্ররা যাতে এসব শীতবস্ত্র পায় সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সুবিধা বঞ্চিত এসব লোকের পাশে সবাইকে এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, মানুষের চিকিৎসা সেবার জন্যও ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে আগামীতে এখানে চিকিৎসা ক্যাম্প করারও উদ্যোগ নেয়া হচ্ছে। যাতে দরিদ্র মানুষ চিকিৎসা সুবিধাও গ্রহণ করতে পারে।

Manual1 Ad Code

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালাল, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code