কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কানু রায় (৬০) নামে এক বৃদ্ধের মুত্যুর খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

সোমবার সকাল রাস্তা পারাপারের সময় উপজেলার আতুরের ঘর নামক স্থানে একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত কানু রায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রমের মৃত গৌরাঙ্গ রায়ের ছেলে। ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলীর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অনুরোধে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সুপারিশের প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্যাটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশের শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code