কলঙ্কিত মরদেহ নিয়ে স্মৃতি বহন করবো না : জঙ্গি নাজিমের মা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

কলঙ্কিত মরদেহ নিয়ে স্মৃতি বহন করবো না : জঙ্গি নাজিমের মা

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার পৌরশহরের বড়হাট জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলাকালে আত্মঘাতি বিস্ফোরণে নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া লাশটি নিহত জঙ্গি আশরাফুল আলম নাজিমের।

Manual3 Ad Code

নাজিমের মা মনোয়ারা বেগম ও স্ত্রী পান্না বেগম মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে এসে লাশটি শনাক্ত করেছেন। তবে তারা লাশ গ্রহনে আপত্তি জানিয়েছেন।

নাজিমের মা বলেন, যে অপরাধী দেশের বিরুদ্ধে ন্যাক্কারজনক কাজে লিপ্ত ছিলো তার কলঙ্কিত মরদেহ নিয়ে আমরা সেই কলঙ্কের স্মৃতি বহন করবো না। নাজিম সিলেটের ‘আতিয়া মহলে’র পাশে বোমা বিস্ফোরণের সাথেও জড়িত ছিল। ওই বোমা বিস্ফোরণে আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন র‌্যাবের গোয়েন্দা প্রধান লে: কর্ণেল আবুল কালাম আজাদসহ সাত জন। বড়হাটের ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে  মৌলভীবাজার মডেল থানায় মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করেছে।

এদিকে নাসিরপুর জঙ্গি আস্তানায় আত্মঘাতি বিস্ফোরণ ঘটিয়ে নিহত ৭ জনের লাশও গ্রহন করতে অসম্মতি জানিয়েছে তাদের পরিবারের লোকজন। পরিবার লাশ না নেওয়ায় সোমবার রাতে মৌলভীবাজার পৌরসভার টিকরবাড়ী গোরস্থানে ‘বেওয়ারিশ’ হিসেবে সেগুলোর দাফন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।

তিনি বলেন, নিহত ব্যক্তি আশরাফুল আলম নাজিমের ছবি ও মরদেহ আমরা তার স্বজনদের দেখিয়েছি। শনাক্ত করার পর জঙ্গি নাজিমের মা মরদেহ নিতে অস্বীকৃতি জানান। তবে এখন পর্যন্ত বড়হাটে নিহত বাকী দুই জঙ্গির পরিচয় সনাক্ত করা যায়নি। ডিএনএ রিপোর্টের ভিত্তিতে শিগগিরই তাদের পরিচয় নিশ্চিত করা হবে। নাজিম সিলেটের আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ ঘটিয়েছিলো। সেই বিস্ফোরণে নিহত হন র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে: কর্ণেল আবুল কালাম আজাদসহ সাত জন।

তিনি আরও জানান, নিহত জঙ্গির মরদেহ শনাক্ত করতে তার বাড়ী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কুমারখালী গ্রাম থেকে সকালে মৌলভীবাজারে আসেন নাজিমের মা মনোয়ারা বেগম, স্ত্রী পান্না বেগম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোতাহার হোসেন।

Manual2 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. অকিল উদ্দিন বলেন, বড়হাটের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। সেখানে নিহত ৩ জঙ্গির মরদেহ তাদের পরিবার না নিতে চাইলে পৌরসভা সেগুলো দাফনের ব্যবস্থা করবে।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুরে দুই জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে যোগ দেয় সোয়াত, র‌্যাব, ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিটিসিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার বিকালে ঢাকা থেকে আসা সোয়াত দল প্রথমে নাসিরপুরের আস্তানায় অভিযান চালায় কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ওই দিন অপারেশন সমাপ্ত করতে পারেনি তারা।

পরদিন বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সফল হয় সোয়াত। অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় শিশুসহ ৭ জন।

এরপর শুক্রবার সকালেই বড়হাটের আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ নামের আরেকটি অভিযান শুরু হয়। আলোকস্বল্পতার কারণে শুক্রবার অভিযানটি শেষ করতে না পেরে শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু করে সফল হয় সোয়াত। এই অভিযানের সময় অন্তরীণ জঙ্গিরাও বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code