কলেজছাত্রী সোনিয়া হত্যা: মামাতো ভাই রিমান্ডে

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

কলেজছাত্রী সোনিয়া হত্যা: মামাতো ভাই রিমান্ডে

Manual5 Ad Code

র‌্যাবের হাতে আটক মো. সজিব আহমদ। ইনসেটে আদালত থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে সজিবকে।

Manual1 Ad Code


নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে কলেজছাত্রী সোনিয়া আক্তার হত্যা মামলার আসামি মো. সজিব আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল মোমেন এ আদেশ দেন।

 

এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

 

Manual3 Ad Code

তিনি বলেন, সোনিয়া আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. সজিব আহমদকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

গত রোববার সিলেট নগরীর খুলিয়াটুলা আবাসিক এলাকার বাসায় সোনিয়া আক্তার (২০) খুন হন। এ ঘটনায় সোনিয়ার বড় ভাই পারভেজ আহমদ কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন, যার একমাত্র আসামি মামাতো ভাই মো. সজিব আহমদ (২৫)।

 

সজিব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সজিবকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর একটি দল।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক জানান, সজিব প্রায়ই সোনিয়াদের বাসায় আসতেন। তিনি তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার কথা বলে সাত দিন যাবৎ সোনিয়াদের বাসায় অবস্থান করেছিলেন। ঘটনার আগের দিন শনিবার সোনিয়া চাকরির সন্ধানে সজিবকে নিয়ে বিয়ানীবাজার যান। ঘটনার দিন সকালে সোনিয়ার সৎ বাবা অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে সোনিয়ার মা দুপুরে বাসায় ফিরে সোনিয়ার শয়নকক্ষে তার রক্তাক্ত লাশ দেখতে পান।

 

তিনি জানান, সোনিয়ার গলার বাম পাশে কাটা এবং ডান হাতের কব্জির রগ কাটা পাওয়া যায়। পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে খাটের তোষকের নিচ থেকে ধারালো রক্তমাখা একটি কাঁচি উদ্ধার করেছে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সজিবের নামে ঢাকার ভাষানটেক থানায় মামলা রয়েছে জানিয়ে মোমিনুল বলেন, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শিশু অপহরণ ও সহায়তার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় তিনি গ্রেপ্তারের পর জেলও খেটেছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code