কানাডায় দাবানল আগামী ২৪ ঘন্টায় দ্বিগুণ আকার নিতে পারে

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

কানাডায় দাবানল আগামী ২৪ ঘন্টায় দ্বিগুণ আকার নিতে পারে

Manual6 Ad Code
download (3)
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার তেল সমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকম্যুর শহরে শুরু হওয়া দাবানল আগামী ২৪ ঘন্টায় দ্বিগুণ আকার নিতে পারে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছেন। ফোর্ট ম্যাকমারে শহর ছাড়িয়ে দাবানল এখন আলবার্টা প্রদেশেও বিস্তৃত হয়েছে। খবর : বিবিসি
চারদিন আগে ফোর্ট ম্যাকম্যুর শহরে দাবানল শুরু হয়। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শহরের ৮৮ হাজার মানুষকে শহর ছাড়তে বাধ্য করে দেশটির সরকার। এতে অনেক বাড়ি ঘর পুড়ে গেছে। কিন্তু দাবানল শহর গ্রাস করে এবার আরো বিস্তৃত হচ্ছে। রাস্তার ওপর দুশো ফুট উঁচুতে জ্বলছে আগুন। ফলে যানচলাচল স্থগিত রয়েছে। দেড় হাজারের মত গাড়িও শুক্রবার মাঝপথে আটকে গেছে কারণ আগুনের মধ্যে দিয়ে চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রায় এক হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে জ্বলছে।
আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এবং বাতাসে আগুনের উল্কা এলাকার তাপমাত্রাও বাড়িয়ে দিয়েছে। প্রচুর উঁচু উঁচু গাছপালাও পুড়ে গেছে।
একজন কর্মকর্তা বলেছেন আগুনের শিখা যেভাবে চারপাশে শাখার মত শুঁড় ছড়াচ্ছে তাতে মানুষের এর মধ্যে আটকা পড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফোর্ট ম্যাকম্যুর  শহরে কেউ আটকা পড়ে আছেন কিনা- বিশেষ করে গৃহহীন কোনো মানুষ -তা কর্তৃপক্ষ খুঁজে দেখছে। হাজার হাজার মানুষকে বিমানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সরকারি হিসাবে বিপর্যয় মোকাবেলায় নামানো হয়েছে এক হাজারের বেশি দমকলকর্মী, ১৫০ হেলিকপ্টার, ২৯৫টির বেশি ভারি যন্ত্রপাতি এবং ২৭টি তেলবাহী বিমান। এই এলাকায় বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code