কালনী ট্রেনে ডাকাতি : মালামাল উদ্ধার, আটক

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

কালনী ট্রেনে ডাকাতি : মালামাল উদ্ধার, আটক

Manual5 Ad Code

14910303_1085762984878204_189712915829896740_n-1সুরমা মেইল ডেস্ক :: সিলেট আখাউড়া রেলপথে আন্তঃনগর কালনী ট্রেন ডাকাতির ঘটনায় আন্তঃজেলার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ।গত  ২৪ অক্টোবর রাতে সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে ডাকাতির ঘটনায় প্রদীপ দাশ নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

একইসঙ্গে ওই ডাকাতের কাছ থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোড়া ও লুণ্ঠিত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রদীপ ৩০ অক্টোবর রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব দেব এর আদালতে ওই ঘটনায় জড়িত থাকার ঘটনা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মশাখালি গ্রামের কালি দাশের ছেলে।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রদীপ দাশ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে লাকসাম রেলওয়ে থানায় রজু হওয়া এক সেনা সদস্য হত্যা মামলারও আসামি। ওই হত্যা মামলায় সিরাজুল ইসলাম বাবুল নামে অপর এক ডাকাত লাকসাম রেলওয়ে থানা গ্রেফতার করে। সে পরবর্তীতে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ওই মামলায় প্রদীপ জড়িত বলে স্বীকার করে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code