সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৬

সুরমা মেইল নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের স্নাতক (সমমান) প্রথম বর্ষের ৩য় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’ তে অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর ৩য় অপেক্ষামান তালিকার ৮০১ থেকে ৯২৬, গ্রুপ-২ এ ৪৫১ থেকে ৮০৪তম পজিশনধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। একই দিন সকাল নয়টায় গ্রুপ-১ এ কোটায় অপেক্ষামান তালিকা থেকে মুক্তিযোদ্ধা ১৭ থেকে ৩১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) ১০ থেকে ১৭, গ্রুপ-২ তে মুক্তিযোদ্ধা কোটায় ৭ থেকে ১৩ , ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৭ থেকে ১১, প্রতিবন্ধী ৪ এবং পোষ্য কোটার ৩ ও ৪ নং পজিশনধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। অন্যদিকে একই সাথে এ ইউনিটের বিজ্ঞান বিভাগের ৩য় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করানো হবে। অপেক্ষামান তালিকায় বিজ্ঞানের ১৭২-১৯০ এবং কোটায় মুক্তিযোদ্ধা ৯-১২ তালিকাধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা জানান, ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ভর্তির জন্য ৬৮৫০ টাকা সাথে নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান অধ্যাপক নারায়ণ সাহা।এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট িি.িংঁংঃ.বফঁ/ধফসরংংরড়হ এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি