কিডনি রোগ ধরা পড়েছে? মেনে চলুন এই নিয়মগুলো

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

কিডনি রোগ ধরা পড়েছে? মেনে চলুন এই নিয়মগুলো

Manual5 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :
শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। শরীরের যাবতীয় টক্সিন বের করে দেওয়ার কাজটি করে এই অঙ্গটি। ফলে কিডনি সুস্থ রাখা অত্যন্ত জরুরি।

 

যদি সেই কিডনিতে সমস্যা তৈরি হয়, শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গেও তার প্রভাব পড়বে। ধীরে ধীরে শরীরের সব অঙ্গ বিকল হতে শুরু করবে। তাই কিডনি ভালো রাখা সবচেয়ে জরুরি। নয়তো মারাত্মক বিপদ হতে পারে।

 

Manual4 Ad Code

একবার কিডনির রোগ ধরা পড়লে নিয়ম আরও বেশি করে মেনে চলা জরুরি। যাতে কিডনির রোগ শরীরে ছড়িয়ে না পড়ে। বিশেষ করে কী খাচ্ছেন, সেটা অত্যন্ত জরুরি। কারণ এই রোগে ইচ্ছা করলেই সব কিছু খাওয়ার সুযোগ থাকে না। অনেক নিয়ম মেনে চলতে হয়।

 

Manual1 Ad Code

চিকিৎসকদের মতে, কিডনির রোগীদের সোডিয়াম আর ফসফরাস-সমৃদ্ধ খাবার বেশি না খাওয়াই ভালো। বাইরের প্রক্রিয়াজাত খাবারে এ ধরনের উপাদান অনেক বেশি থাকে। ফলে প্যাকেটজাত খাবার বেশি না খাওয়াই ভালো।

Manual6 Ad Code

 

কারণ এ ধরনের খাবারে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি। প্রতিদিনকার পাতে কমাতে হবে লবণের পরিমাণও। প্রোটিন ও দুগ্ধজাত খাবারের পরিমাণও নিয়ন্ত্রণ করতে হবে। এক বেলা একটা ছোট টুকরো মাছ খেলেই যথেষ্ট।

 

দিনে মাছ কিংবা মাংস খেলে রাতে আর কোনো প্রোটিন খাওয়া যাবে না। ডাল, দুধ, পনিরও বেশি না খাওয়াই ভালো। পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করাও জরুরি। না হলে কিডনি রোগের পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

 

কমলালেবু, বাতাবি লেবুর মতো কোনো টক ফল খেলেও হতে পারে সমস্যা। কিডনির রোগীদের খাদ্যতালিকা বানাতে হবে কিছু নির্দিষ্ট খাবার দিয়ে। মনে রাখতে হবে, শরীরের টক্সিন ও বর্জ্য যত কম তৈরি হয়, এমন খাবার বাছতে হবে।

 

বাঁধাকপি, ডিমের সাদা অংশ খাওয়া যেতে পারে। প্রোটিনজাতীয় খাবার যে একেবারে খাওয়া যাবে না, তা নয়। তবে একটি নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। সে ব্যাপারে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি।

 

Manual6 Ad Code

কিডনি রোগীদের পানি পানের পরিমাণ বাড়াতে হবে। পানিতেই সবচেয়ে ভালো থাকবে কিডনি। কিডনি রোগীদের দিনে এক লিটার পানি পান করতে বলা হয়। সেই সঙ্গে যতটা সম্ভব তরল খাবার খাওয়ারও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক।

 

বেশি শক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। কারণ কিডনিতে সমস্যা তৈরি হওয়া মানে শরীরের বাকি ক্রিয়াকলাপও কমজোরি হয়ে পড়ে। ফলে বেশি ভারী খাবার খেলে সহজে হজম হতে চায় না। তাতে সমস্যা হয়। তাই পানি এবং তরল খাবার বেশি করে খেতে হবে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code