সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বঙ্গভবনের সামনের সড়কে এক কিশোরীকে পুলিশ সদস্যদের মারধরের ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। এতে দেখা যায়, কিশোরীটিকে অকারণে পেটাচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে যখন আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি, টহল আর চিরুনি অভিযান চলছে। চারদিকে উদ্বেগ, আতঙ্ক ঠিক এই সময় পুলিশের এই ভিডিও নিন্দার ঝড় তুলেছে।
৩০ সেকেন্ডের ভিডিওটি ইতোমধ্যে বহু মানুষ শেয়ার করেছেন। সবার নজর এখন ভিডিওকে ঘিরে। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
ভিডিওটিতে দেখা যায়, মেয়েটির হাতে একটি কালো ব্যাগ। সেটি খোলা। ভেতরে কিছু কাপড় আছে। পুলিশের একজন কর্মকর্তা মেয়েটিতে সজোরে চড়-থাপ্পড় মারছে। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল।
মেয়েটিকে সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যান একজনের দিকে। ওই সদস্য একজনকে জিজ্ঞেস করছিলেন, ‘এই মিয়া এই কী করছেন?’
জবাবে ওই ব্যক্তি বলছিলেন, ‘আপনারা মারতেছেন, আমি ভিডিও করছি।’
তখন পুলিশের ওই সদস্য ভিডিও ধারনকারীকে বলছিলেন, ‘পাগল নাকি?’
ভিডিওটি কে করেছেন বা কে প্রথম ফেসবুকে শেয়ার দিয়েছেন তা এখনও জানা যায়নি। এমনকি কেন মেয়েটিকে মারা হয়েছে সেটাও জানা যায়নি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেছেন, পুলিশ যে আচরণ করছে সেটা কাম্য নয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এর আগেও নানা সময় পুলিশের বিরুদ্ধে অন্যায্য আচরণের অভিযোগ উঠেছে। বছর দেড়েক আগে চন্দ্রিমা উদ্যানে একটি শিশুকে ঘিরে কয়েকজন পুলিশের মারধরের ছবিও ভাইরাল হয়েছিল। সে নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল, গঠন হয়েছিল তদন্ত কমিটি। তবে শেষ পর্যন্ত কেউ সাজা পেয়েছে, এমন তথ্য নেই।
ভাইরাল হওয়া কিশোরীকে কিভাবে পেঠাচ্ছে পুলিশ সদস্যরা দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
https://web.facebook.com/mr420.bd/videos/1846137402351506/
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি