কুলাউড়ায় ইয়াবাসহ আরও ২ যুবক আটক

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

কুলাউড়ায় ইয়াবাসহ আরও ২ যুবক আটক

Manual7 Ad Code

71861কুলাউড়া সংবাদদাতা :: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৪৮ পিছ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (০১ অক্টেবর) রাতে গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার কাদিরপুর গ্রামের আমির আলীর ছেলে জুবেল মিয়া (৪০) ও রাজনগর উপজেলার উত্তর নান্দিউড়ার সাখাওয়াত মিয়ার ছেলে নিক্সন মিয়া (২৮)।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরপুর গ্রামে এসআই হারুন আল রশীদের নেতৃত্বে অভিযান চালানো হয় এ সময় ৪৮ পিছ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

এদিকে গত শুক্রবার উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন থেকে ২৩ পিছ ইয়াবাসহ খালেদ আহমদ (২৮) ও বাবুল আহমদকে (২৭) আটক করা হয়েছিলো। এরা প্রত্যেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।

Manual3 Ad Code

কুলাউড়া থানান অফিসার ইনচার্জ মো: শামসুদ্দোহা (পিপিএম) জানান, মাদক ব্যবসায়ীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code