কুলাউড়ায় পাঁচ লাখ টাকার গাঁজাসহ ব্যবসায়ি আটক

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

কুলাউড়ায় পাঁচ লাখ টাকার গাঁজাসহ ব্যবসায়ি আটক

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের যৌথ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জলালাবাদ এলাকার থেকে তাকে আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ি সোহেল মিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের গবিন্দ্রপুর গ্রামের মহরম মিয়ার ছেলে।

মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের যৌথ অভিযানে সকালে মিনাবাজারের একটি সিএনজি অটোরিক্সার গ্যারেজ থেকে কসটেপে মোড়ানো ৫০টি প্যাকেটি এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা।

Manual6 Ad Code

এ ব্যাপরে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code