কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

Manual7 Ad Code

লাল বৃত্তে ডা. মাহফুজার রহমান বাঁধন। ছবি : সংগৃহীত


মেইল ডেস্ক:
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার উদীয়মান দল কেপ-ভার্দে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

 

ম্যাচকে ঘিরে ব্যতিক্রমী এক ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন রংপুরের পীরগাছার শিশু চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন। নিজের ফেসবুক পোস্টে তিনি মজার ছলে লেখেন, ‘বাইরে ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়ালেও ভেতরে ভেতরে আমি আসলে কেপ-ভার্দের সাপোর্টার। গোলকিপার ভজিনহা তো আমার কলিজার ভাই-ব্রাদার।’

 

Manual5 Ad Code

এরপরই তিনি ঘোষণা দেন, ‘আজ রাতে কেপ-ভার্দে যদি আর্জেন্টিনার জালে অন্তত একটি গোলও দিতে পারে, তাহলে আগামী এক বছর আমার চেম্বারে বিনামূল্যে রোগী দেখব। তবে একটি শর্ত আছে—রোগীকে কেপ-ভার্দের জার্সি পরে আসতে হবে।’

 

Manual3 Ad Code

ব্যতিক্রমী এই ঘোষণার পর তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ফুটবল উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ কেপ-ভার্দের জার্সি সংগ্রহের প্রস্তুতির কথাও মন্তব্যে জানিয়েছেন।

 

ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজ জন্মস্থান পীরগাছায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

 

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ-ভার্দে। অন্যদিকে, শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউটে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে ম্যাচটি যেমন ফুটবলপ্রেমীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি কেপ-ভার্দে অন্তত একটি গোল করতে পারে কি না—সেই প্রশ্নে এখন নজর সামাজিক যোগাযোগমাধ্যমেরও।

 

এখন দেখার বিষয়, কেপ-ভার্দে আর্জেন্টিনার জালে গোল করতে পারে কি না, আর চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধনের ব্যতিক্রমী ঘোষণা বাস্তবে রূপ নেয় কি না।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code