কেমন স্বামী? বউ দিলো চম্পট!

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

কেমন স্বামী? বউ দিলো চম্পট!

Manual8 Ad Code

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: হতে পারতো, বিয়ের পর লাজে রাঙা মুখ নিয়ে নববধূ তার স্বামীকে বললেন, “সে অন্য কাউকে ভালোবাসে।” সবই হতে পারতো ঠিক যেমনটা হয় সিনেমায়। না এমন কিছু হয়নি। বরং এই গল্পের স্ক্রিপ্ট একটু অন্যরকম। অষ্টমঙ্গলার আগে স্বামীকে ক্যান্টিনে বসিয়ে গা ঢাকা দিলেন নববধূ। কী ভাবছেন? জানালা দিয়ে বউ পালানোর গল্প?

পিকচার আভি বাকি হ্যায় । ঘণ্টা খানেক কেটে গেছে বউয়ের পাত্তা নেই। মোবাইল ফোন সুইচ অফ থাকায় অগত্যা জামাই বাবাজীবন ফোন করলেন শ্বশুরবাড়িতে। বাড়ির লোক উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে পালটা জিজ্ঞেস করলেন, তাদের মেয়ে কি সমস্ত গয়না পরে এসেছিলেন ? সঙ্গে কি বাক্স ছিল ? আকাশ থেকে পড়লেন বেচারা জামাই। এবার কী বলবেন?

বান্টি অউর বাবলি? দিল্লি বা মুম্বাই নয়, খোদ গ্রাম বাংলায় অভিযোগ উঠেছে টাকা পয়সা গয়না লুট করতে বিয়ের পিঁড়িতে বসেছিল নববধূ। সন্দেহ চক্রান্তে জড়িত থাকতে পারে মেয়ের বাড়ির লোকজনও।

Manual6 Ad Code

বীরভূমের মহম্মদবাজারে চারদিন পরেও বউকে খুঁজে না পেয়ে হতাশ বর। তবে মেয়ে পক্ষের তরফে কোনো খোঁজ না নেয়ায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন ছেলের পরিবার। তাদের সন্দেহ, গয়না ও টাকা লুট করতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন যুবতি।

Manual3 Ad Code

সিউড়ি থানার কালীপুরের বাসিন্দা সমরজিতের (নাম পরিবর্তিত) সঙ্গে দিন দশেক আগে বিয়ে হয়েছিল মহম্মদ বাজার থানার মুরালপুর গ্রামের পরমার (নাম পরিবর্তিত)। দেড় মাস ধরে দেখাশোনার পর ১৪ আগস্ট সতীপীঠ বক্রেশ্বর ধামে তাদের বিয়ে হয়। মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়ন না হলেও ছেলের বাড়িতে রীতিমতো বউভাতে অতিথি আপ্যায়ন করা হয় ধুমধামের সঙ্গে। তারপর অষ্টমঙ্গলার পরেই মহম্মদবাজারে নিজের কর্মক্ষেত্রে স্বামীকে নিয়ে যান পরমা। সেখানে সর্বশিক্ষা মিশনে চুক্তিভিত্তিতে তিনি কর্মরত।

সমরজিৎ বলেন, স্ত্রীর সহকর্মীরা নতুন বর দেখতে এসে আলাপ করে যান। আধিকারিকরাও পরিচয় করেন। এরপর দপ্তরের নীচে ক্যান্টিনে টিফিন করেন দু’জনে। তারপর সেখানে বসিয়ে রেখে পালিয়ে যায় বউ।

সমরজিৎ জানান, প্রথমে ফোন করলে ম্যাসেজ পাঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন তার স্ত্রী। তারপর একাধিকবার ফোন করা হলেও আর ফোন ধরেননি।

শ্বশুরবাড়িতে স্ত্রীর দাদা প্রণবকুমারকে (নাম পরিবর্তিত) ফোন করলে তিনি প্রথমেই জানতে চান, বোন কি সব গয়না পরে এসেছিল। সঙ্গে কি বাক্স ছিল ?

Manual6 Ad Code

সমরজিতের পরিবারের অভিযোগ, বিয়ের সমস্ত গয়না ও বউভাতের সব উপহার নিয়ে চম্পট দিয়েছে মেয়েটি। তবে মেয়ের পরিবার তার আচরণের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখতে পাননি। মেয়ের দাদা তার বোনের নিখোঁজ হওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এখনো পর্যন্ত কোনো নিখোঁজ অভিযোগ দায়ের না হওয়ায় চক্রান্তের বিষয়টি আরো জোরালো হচ্ছে বলে অভিযোগ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code