ক্ষতিগ্রস্ত কৃষকদের পুণর্বাসন ও নদী সংস্কারের দাবীতে কৃষক সমাবেশ

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭

ক্ষতিগ্রস্ত কৃষকদের পুণর্বাসন ও নদী সংস্কারের দাবীতে কৃষক সমাবেশ

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুণর্বাসন ও নদী সংস্কারের দাবীতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা ধলাই ও লাঘাটা নদীর বাঁধ মেরামত, খনন ও দ্রত সংস্কার, বন্যা দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের একবছরের জন্য পুন:বার্সনের ব্যবস্থা, কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালু ও ক্ষতিগ্রস্ত সকল কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ বিতরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

রোববার সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ হলরুমে সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক তোয়াবুর রহমান তবারক এর সভাপতিত্বে ও কৃষক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, সমাজসেবক ডা: আব্দুল হান্নান চিনু, উপজেলা সিপিবি সম্পাদক কমরেড সাইফুর রহমান, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, কৃষক নেতা এখলাছ উদ্দীন, হাজী আং করিম আনোয়ার, ইলিয়াছুর রহমান মহরম, আফরোজ আলী, মফিজ মিয়া, মসুদ মিয়া, ফটিকুল ইসলাম রাজু, আজির উদ্দীন প্রমুখ। বক্তরা সমাবেশে ৫ দফা দাবী তুলে ধরেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code