সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের পূণর্বাসনের দাবীতে কৃষকদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি ও হাওর রক্ষা সংগ্রাম কমিটির যৌথ ব্যানারে রবিবার উপজেলা গেইট ও তৎপার্শ্ববর্তী সড়কে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জুড়ী উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মো. ইমরুল ইসলামের সভাপত্বিতে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সদস্য আব্দুল খালিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী, বাংলাদেশ কৃষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, হাওর রক্ষা সংগ্রাম কমিটি জুড়ীর সহ-সভাপতি আব্দুল মনাফ, সম্পাদক সামছুল ইসলাম, শ্রমিক নেতা মোস্তাকিম আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম, কল্যাণ প্রসুন চম্পু, সাইফুল ইসলাম সুমন, জাকির মনির খন্দকার সাইদুজ্জামান তানভির প্রমুখ।
পরে মানববন্ধন ও পথ সভা শেষে ১২ দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পেশ করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি