কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে লাগা আগুনের তীব্রতা বেড়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে; পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual5 Ad Code

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাই। বর্তমানে ১৬টি ইউনিট কাজ করছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code