খালেদাকে জঙ্গি-গুপ্তহত্যার সন্দেহের তালিকায় রাখবেন ইনু

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৬

খালেদাকে জঙ্গি-গুপ্তহত্যার সন্দেহের তালিকায় রাখবেন ইনু

Manual7 Ad Code

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

সুরমা মেইল নিউজ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের বিপদ এখনো কাটেনি। সাম্প্রতিক গুপ্তহত্যা বড় ধরনের রাজনৈতিক খেলা। নির্বাচনে অংগ্রহণ না করে আগুন সন্ত্রাস করে ব্যর্থ হয়ে পরাজিত শক্তি এ ধরনের গুপ্তহত্যা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরাজিত আগুন সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠী বেগম খালেদা জিয়াকে খুঁটি এবং ঘাঁটি বানিয়ে গুপ্তহত্যা চালাচ্ছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। পরাজিত খালেদা জিয়া পিছু হটে এই গুপ্তহত্যা শুরু করেছে।

Manual5 Ad Code

বুধবার (০৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন জেলা থেকে দলে যোগ দেয়া নেতাকর্মীদের সংবর্ধনা দেয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল।

তিনি আরো বলেন, যারা বলবে এদেশে জঙ্গি সমস্যা প্রধান সমস্যা নয়, আমি তাদের সাথে দ্বি-মত পোষণ করব। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজাকারের দল জামায়েতে ইসলামীর সঙ্গে যতদিন শক্তি বাড়ানোর জন্য সন্ধিতে থাকবে ততদিন পর্যন্ত আমি বিএনপি ও খালেদা জিয়াকে এই জঙ্গি তৎপরতা ও গুপ্তহত্যায় সন্দেহের তালিকায় রাখব।

Manual3 Ad Code

বামপন্থি দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বামপন্থার নামে যারা জঙ্গিগোষ্ঠীর সাম্প্রতিক গুপ্তহত্যাকে খাটো করে দেখছেন তারা আত্মঘাতী কাজ করছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code