খালেদার নির্দেশে : হাওরাঞ্চল পরিদর্শনে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭

খালেদার নির্দেশে : হাওরাঞ্চল পরিদর্শনে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নেত্রকোণা ও সুনাগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শনে গেছেন। শনিবার ভোরে মির্জা ফখরুল নেত্রকোণার উদ্দেশ্যে রওনা হন।

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান পরিবর্তন ডটকমক জানান, মহাসচিব শনিবার নেত্রকোণার মোহনগঞ্জ থেকে স্প্রিডবোডে খালিয়াজুড়ি এবং মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চল পরিদর্শন করবেন। তিনি সেখানে অকালে ফসল হারানো কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সত্যিকারের দুরাবস্থার চিত্র নিজ চোখে দেখে তা দলীয় প্রধানকে জানাবেন।

মির্জা ফখরুল ইসলাম বেশ কয়েকটি পথসভা করবেন বলেও জানা গেছে। তার সঙ্গে নেত্রকোণা জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতারাও রয়েছেন।

Manual5 Ad Code

সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণায় এবার ফসল ওঠার ২-৩ সপ্তাহ আগে অকাল টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের পানিপ্রবাহ স্থানে স্থানে দুর্বল ফসলরক্ষা বাঁধ ভেঙে ও উপচে হাওর অঞ্চলের ৩০টিরও অধিক উপজেলার দুই লক্ষাধিক হেক্টর জমির কাঁচা ও আধাপাকা ধান তলিয়ে গেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code