খালেদার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের জনগণ: ওবায়দুল

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

খালেদার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের জনগণ: ওবায়দুল

Manual7 Ad Code

images (1)

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া তার বক্তব্যে শেখ হাসিনামুক্ত নির্বাচন করার যে বক্তব্য দিয়েছেন তা কোন গণতন্ত্রের ভাষা নয়। অস্ত্রের ভাষায় কথা বলেছেন তিনি, বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন? তার এ বক্তব্য পরিস্কার নয়। তার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ এবং এ বক্তব্যে অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নেই।

বিএনপির কাউন্সিলকে তামাশা ও নাটক আখ্যায়িত করে তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানে ভুতের মুখে রাম নাম। এ সময় তিনি সংলাপের বিষয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখতে চান না। তাহলে তিনি কার সঙ্গে সংলাপ করতে চান?

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code