সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ২, ২০১৮
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।
শনিবার (০২ জুন) দুপুর আড়াইটায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত উদ্দিন স্কায়ে আসতে চাইলে খামারখাল সেতুর সামনে পুলিশ বাধা দেয় পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, সদর উপজেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন সরকার খালেদা জিয়াকে জেলে রেখে আবারো ক্ষমতায় যাওয়া পায়তারা করছে। খালেদা জিয়া মুক্ত হলে আওয়ামী লীগ ভোটের মাঠে পরাজিত হবে তাই তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটকে রাখছ্ েঅবিলম্ভে বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি