খালেদা জিয়ার মুক্তির দাবীতে সুনামগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবীতে সুনামগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন

Manual3 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রহসনমূলক মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিএনপি ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন।

Manual8 Ad Code

জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আকবর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক আহমদ, সেলিম উদ্দিন, রেজাউল হক, আনছার উদ্দিন, এড. শেরেনুর আলী, আবুল কালাম আজাদ, আনিসুল হক, যুগ্ম সম্পাদক মোঃ নুর হোসেন, মুনাজ্জির হোসেন সুজন কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা বিএনপি এড. জিয়াউর রহিম শাহীন, আব্দুল গণি, যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, যুবদল নেতা মোঃ আব্দুল মজিদ, সুহেল মিয়া, কালারচাঁর, আবুল কাশেম দুলু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তফাজ্জল হোসেন, আনোয়ার জবেদ মোঃ শাহ আলম, রায়হান উদ্দিন, আজিজুর রহমান সৌরভ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের ক্ষমতা আকড়ে রাখতে এবং বিএনপিকে নির্বাচনের বাহিরে রাখতে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

তারা আরো বলেন, দেশের বৃহত্তম একটি রাজিৈনতক দলের প্রধান ও তিনবারে সাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার সাধারন কয়েদির মতো রাখা হচ্ছে। অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবী জানান। অন্যতায় আগামীতে আরো কঠোর কর্মর্সূচী প্রদানের ও ঘোষণা দেয়া হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code