খেলাধুলাতেও উন্নতি করছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭

খেলাধুলাতেও উন্নতি করছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খেলাধুলায় ছেলে-মেয়েরা সাহসী ও আত্মপ্রত্যয়ী হবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নতির পাশাপাশি খেলাধুলাতেও উন্নতি করছে বাংলাদেশ।

Manual5 Ad Code

তিনি বলেন, সব ধরণের খেলাধুলায় তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই তৃণমূল থেকেই খেলোয়াড় তৈরি করা হচ্ছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সুইমিং পুলে বাছাই করা সেরা সাঁতারুদের পদক পরিয়ে দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপ জিতবে উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেটে বিশ্বের বড় বড় দলকে হারিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগ আর বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কার্যক্রমটি শুরু হয়েছিল গত বছর।

Manual1 Ad Code

এ কর্মসূচি ছিল দেশের ৬৪ জেলায়। প্রায় ১৩ হাজার সাঁতারু অংশ নিয়েছিল দেশব্যাপী এ কার্যক্রমে। সেখান থেকে ধাপে ধাপে ৬০ জনকে চূড়ান্তভাবে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code