সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী দিয়ে বাঁধা দেয়া সরকারের অভ্যাসে পরিনত হয়েছে। বিএনপির সভা সমাবেশে নানা কৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাকশালী এ সরকার গণতন্ত্রকে তিলে-তিলে হত্যা করে যাচ্ছে। সরকারের দুঃশাষনের জবাব দিতে জনতা এখন ঘুরে দাঁড়িয়েছে।
দেশব্যাপী বিএনপির গণ-জোয়ার দেখে সরকার ভীতসন্তস্ত্র হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনী দিয়ে আর বিএনপির গণ-জোয়ার ঠেকানো যাবে না। মামলা-হামলার ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা কোনভাবেই সম্ভব নয়। দোয়ারার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার, যুগীরগাঁও পয়েন্ট, কাটাখালী বাজারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে পুলিশ নির্লজ্জভাবে বাঁধা দিয়েছে।
শ্যামলবাজারে পুলিশি বাঁধা উপেক্ষা করে রোববার বিকেলে উপস্থিত শ’ শ’ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাষ্টার শাহজাহান, সাবেক আহবায়ক মকদ্দর আলী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মছব্বির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম আহবায়ক ইজ্জত আলী, আহবায়ক কমিটির সদস্য এইচএ কামাল, সাবেক সহ-সাধারন সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাইবুর রহমান, আফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন, বিএনপি নেতা জমির আলী, আব্দুল আলীম, অলিউর রহমান, আব্দুল মোতালিব ভূইঁয়া, শাহ নেওয়াজ চৌধুরী, আ্য়ুব আলী মেম্বার, গৌছ আলী, হাবিবুর রহমান, আব্দুল মতিন, আব্দুল আজিজ, দোহালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা আব্দুল হাফিজ, সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান, সাধারন সম্পাদক মনির উদ্দিন, সহ-সভাপতি আজিজুর ইসলাম লিপন, সাংগঠনিক সম্পাদক জাবরুল আজাদ, তৈয়ব আলী সোহেল, আব্দুর রশিদ, আনছার আলী, সৈয়দ আহমদ, বদরুল ইসলাম, জুয়েল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম পারভেজ, হামদু মিয়া, শানুর ওয়াদুদ সাগর, মারুফ এলাহি সুজন, তারেক হোসেন রাজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি