গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না।

 

Manual6 Ad Code

তিনি বলেন, এ দেশের আসল মালিক জনগণ। সেই প্রমাণ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।

 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বদ্বেশড়ি এলাকার একটি মিল চাতালে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

 

বিএনপির মহাসচিব বলেন, জনগণের ওপর জোর করে চাপিয়ে দিয়ে কোনো ব্যবস্থা আমরা মানব না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

 

Manual6 Ad Code

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি একটি মুক্তিযুদ্ধের দল।

 

তিনি আরও বলেন, আজকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।

 

Manual4 Ad Code

সবশেষে বিএনপির মহাসচিব সবার কাছে ধানের শীষে ভোট চান এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code