গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি: গয়েশ্বর

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি: গয়েশ্বর

Manual2 Ad Code
images (1)

ফাইল ফটো

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারা দেশের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Manual3 Ad Code

তিনি বলেন, বিগত আন্দোলনে কর্মীদের কোনো ব্যর্থতা নেই, আমরা যে যত বড় নেতা বিগত আন্দোলন-সংগ্রামে তাদের ব্যর্থতা তত বেশি। সারা দেশের নেতাদের ও সাধারণ কর্মীদের কোনো ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

কাউন্সিলের প্রচারের লক্ষ্যে পোস্টারে নেতা-কর্মীদের নিজেদের ছবি না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিপ্রচারে আমরা যতটা যত্নবান, দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ততটা তৎপর নই। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code