সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : গণতন্ত্র হত্যার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশের গণতন্ত্র হত্যার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার সহযোগী হিসেবে নির্বাচন কমিশনারের নাম কালো তালিকায় থাকবে।
Design and developed by ওয়েব হোম বিডি