সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছিলো চোরেরা। হঠাৎ একটি কাটা গাছ পড়ে রাস্তা দিয়ে চলন্ত অটোরিকশা ও প্রাইভেটকারের উপর। ঘটনাস্থলেই প্রাণ হারান এক যাত্রী। আহত হন আরো অন্তত ৭ যাত্রী। আহত ও নিহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যবর্তী বরইতল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এমরান আহমদ (২৬)। তিনি ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া এলাকার বাদেদেউলি এলাকার বাসিন্দা।
এক প্রত্যক্ষদর্শী জানান- দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি ফেঞ্জুগঞ্জের দিকে যাচ্ছিলো ও প্রাইভেটকারটি সিলেটের দিকে আসছিলো। দুর্ঘটনায় আহতদের মধ্যে কামরান, পারভেজ ও পাভেল নামে তিনজনের নাম জানা যায়। বাকী আহতদের নাম জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন- রাস্তার পাশের একটি মরা গাছ কেটে নিচ্ছিলো কয়েকজন চোর। হঠাৎ একটি গাছ গিয়ে পড়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে চলাচলকারী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের উপর। এতে দুটি গাড়িই দুমড়ে মুছড়ে যায়।
এতে ৭/৮ জন আহত হন জানিয়ে খায়রুল ফজল বলেন- আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রাস্তায় একজন মারা গেছেন বলে শুনেছি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি