গোয়াইনঘাটে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

গোয়াইনঘাটে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে শ্বশুরবাড়িতে স্ত্রীকে হত্যায় সিদ্দিক আহমদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১২ হাজার টাকা জরিমানা ও এক বছর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

রোববার (০৬ আগস্ট) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

সিদ্দিক সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শগ্রামের (ঢেউনগর) মৃত মনসব আলীর ছেলে।

 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, পরিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ মে রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার বীরকূলি গ্রামে শ্বশুরের বাড়িতে আলিমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করেন সিদ্দিক আহমদ। মেয়ের চিৎকার শুনে শাশুড়ি ফুলতেরা বেগম এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ওইদিন নিহতের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

Manual4 Ad Code

 

তৎকালীন মামলার তদন্ত কর্মকর্তা গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ মিয়া ২০২১ সালের ২৯ জুলাই সিদ্দিক আহমদকে আসামি করে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২১ জননের মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code