গোসলে নেমে ভাই-বোনসহ ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

গোসলে নেমে ভাই-বোনসহ ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

Manual8 Ad Code

ছবি : সংগৃহীত

Manual2 Ad Code


সুরমা মেইল ডেস্ক : নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

মৃতরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেন এর মেয়ে আশা (৮) ও টুকু মন্ডল এর মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

 

স্থানীয় সূত্রে যায়, আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুইজন বাড়ি চলে যায়। আর বাকি ৪ জন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করে। এ সময় কাদার সঙ্গে আটকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Manual3 Ad Code

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম চার শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code