গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে বিএনপির কঠোর আন্দোলন

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে বিএনপির কঠোর আন্দোলন

Manual2 Ad Code

images-(2)

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : সরকারকে গণবিরোধী ও অবৈধ আখ্যায়িত করে রিজভী বলেন, এ সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সকল সেক্টর ধ্বংসের পর আবারো গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যথায় গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে দলটি।

Manual3 Ad Code

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন।

Manual2 Ad Code

বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তারপরও এ দাম বৃদ্ধি করা হচ্ছে সরকারের দুর্নীতির ব্যপ্তি আরও বৃদ্ধি করার জন্য। দাম বাড়ালে মানুষের জীবনযাত্রার ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে জনগণকে অতুল গহ্বরে ঠেলে দেয়া হবে। মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে এবং ভয়াবহ দুর্যোগে পড়বে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code