গ্রেপ্তারের ৩ ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি নেতা মুক্তাদির

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

গ্রেপ্তারের ৩ ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি নেতা মুক্তাদির

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আইনজীবীরা থানায় জামিনের কাগজপত্র দেখালে তাকে ছেড়ে দেয় পুলিশ।

 

শনিবার (০৮ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

সুদীপ দাস জানান, যে মামলায় মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয় সেই মামলায় তিনি জামিনে ছিলেন। শনিবার গ্রেপ্তারের পর তার আইনজীবীরা সন্ধ্যার আগে কোতোয়ালী থানায় গিয়ে জামিনের কাগজপত্র দেখান। এরপরই মুক্তাদিরকে ছেড়ে দেওয়া হয়।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। ওই মামলায় বিকেলে মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছিলো। গ্রেপ্তারের পর মুক্তাদিরকে কতোয়ালি থানাতেই রাখা হয়। ইফতারের আগ মুহূর্তে ছাড়া পান মুক্তাদির।

Manual4 Ad Code

 

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

 

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code