সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযানের পর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান অভিযান শেষে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানের পর ওই আস্তানা থেকে একটি একে টোয়েন্টি টু, তিনটি পিস্তল, পাঁচটি গ্রেনেড জব্দ করা হয়েছে। সেখানে পাওয়া গেছে দু’টি ছিন্ন-ভিন্ন মরদেহ। নিহত দু’জনই পুরুষ। তারা জঙ্গি গোষ্ঠী জেএমবির একটি গ্রুপের সদস্য।
‘একে টোয়েন্টি টু’ অস্ত্রটি ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলার সময় জঙ্গিরা ব্যবহার করেছিল বলে তিনি জানান।

র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তর সোনাপাহাড় এলাকার একতলা টিনের বাড়িটি ঘিরে অভিযান শুরু হয়। বাড়িটির নাম ‘চৌধুরী ম্যানসন’। আধা ঘণ্টা পর বাড়িটির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। এর কিছুক্ষণ পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বাড়িটি ঘিরে রাখার পর র্যাব কিছুক্ষণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। গাড়িগুলো তখন বিকল্প পথে চলাচল করে। পরে অবশ্য মূল পথ খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শুক্রবার সকাল থেকে র্যাবের অভিযানকে কেন্দ্র করে ওই এলাকায় প্রচুর লোকজন জড়ো হয়। র্যাবের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। বোমা বিস্ফোরণের কারণে ওই বাড়িটির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির দেয়ালে গুলির চিহ্ন রয়েছে।
‘চৌধুরী ম্যানশন’ নামে বাড়িটির মালিক মাজহারুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় বাড়ির মালিক, কেয়ারটেকারসহ কয়েকজনকে র্যাব নিজেদের হেফাজতে নিয়েছে। সন্দেহভাজন জঙ্গিরা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছিল বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি