চলে গেলেন বলিউড অভিনেতা কাদের খান

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

চলে গেলেন বলিউড অভিনেতা কাদের খান

Manual2 Ad Code

ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা কাদের খান (৮১) মারা গেছেন। মঙ্গলবার কানাডার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছেলে সরফরাজ খান।

বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কাদের খান। দুই দিন আগে জানা যায়, তার অবস্থা আশঙ্কাজনক। যতক্ষণ জ্ঞান ছিল, ততক্ষণ চোখের ইশারায় যোগাযোগ করলেও কথা বলতে পারছিলেন না তিনি।

Manual3 Ad Code

চিকিৎসকেরা তাকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণে নেয়ার পরামর্শ দেন। পরে নিউমোনিয়া ধরা পড়ে তার।

Manual1 Ad Code

রোববার রাতে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম কাদের খানের মৃত্যুর খবর জানায়। সামাজিক যোগাযোগের মাধ্যমেও অনেকে বরেণ্য এই অভিনেতাকে স্মরণ করে বিভিন্ন স্ট্যাটাস দেন। পরে কাদের খানের ছেলে সরফরাজ খান জানান, এসব খবর মিথ্যা। অবশেষে মঙ্গলবার মৃত্যু হয় কাদের খানের।

Manual1 Ad Code

২০১৭ সালে বাক্‌শক্তি হারিয়ে ফেলেন আফগানিস্তানের কাবুলে জন্ম নেয়া বলিউডের প্রখ্যাত এই অভিনেতা। বলিউডে ৩০০ ছবিতে অভিনয় করেছেন তিনি। সংলাপ লিখেছেন আড়াইশ ছবির।

‘দাগ’ ছবি দিয়ে ১৯৭৩ সালে বলিউডে অভিনয়জীবন শুরু করেন কাদের খান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code