চার মামলায় ১৬ সাংবাদিক আসামি, নেতৃত্ব শুণ্য নবীগঞ্জ প্রেসক্লাব

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

চার মামলায় ১৬ সাংবাদিক আসামি, নেতৃত্ব শুণ্য নবীগঞ্জ প্রেসক্লাব

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে শতাধিক আহত ও দুই জন নিহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ শুক্রবার রাতে আরেকটি হত্যা মামলা নবীগঞ্জ থানায় রেকর্ড করা হয়। এসব মামলায় নবীগঞ্জের মিডিয়া পাড়ায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

Manual8 Ad Code

চার মামলায় ১৬ সাংবাদিক আসামি, নেতৃত্ব শুণ্য নবীগঞ্জ প্রেসক্লাব

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ জন সাংবাদিককে এখন পর্যন্ত মামলার আসামি করা হয়েছে। ফলে নেতৃত্ব শুণ্য হয়ে পড়েছে প্রেসক্লাব। নাম উল্লেখ ছাড়াও আরও অনেক সাংবাদিক গ্রেফতার আতংকে ভুগছেন।

 

Manual8 Ad Code

তারা বলছেন- স্বাধীনতার পর কখনও এতো সাংবাদিক একসাথে মামলার আসামি হননি।


।আরও পড়ুন


অভিজ্ঞজনের মতে ব্যক্তি রেষারেশি ও সংবাদ সংক্রান্ত বিষয় থেকে বেশির ভাগ সাংবাদিককে আসামি করা হয়েছে। এখন যারা মামলার আসামি হয়েছেন, গত ৯ জুলাই পুলিশ এসল্ট বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি করা হয়েছে দৈকিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সেলিম মিয়া তালুকদার, সাবেক সহ সভাপতি আশাইদ আলী আশা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ নাবেদ মিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম নাহিদ ও বাদল আহমদ।

 

১২ জুলাই তিমির পুর গ্রামের ফারক মিয়া হত্যা মামলায় আসামি করা হয়েছে আরও ৯ সাংবাদিককে তারা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সহ সভাপতি আশাইদ আলী আশা, বর্তমান নির্বাহী কমিটির সদস্য অলিউর রহমান অলি, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম নাহিদ ও বাদল আহমদ।

 

১৬ জুলাই বুধবার ইউনাইডেট হসপিটাল ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় দ্রæত বিচার আইনে মামলা করেন হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম সুমন। এই মামলায় তিন সাংবাদিককে আসামি করা হয়। তারা হলেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাবেদ ইকবাল তালুকদার।

Manual3 Ad Code

 

সর্বশেষ শুক্রবার রাতে আনমনু গ্রামের রিমন হত্যা মামলায় আরও ৫ সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি এম,এ বাছিত, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম মিয়া তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাবেদ ইকবাল তালুকদার।

 

এছাড়াও এসব মামলায় আরও গং আসামি থাকায় অনেক সাংবাদিক তীব্র আতংকে ভুগছেন। এসব সাংবাদিকদের মধ্যে দুই একজন ঘটনার সাথে জড়িত থাকলেও বেশির ভাগ আসামি হিসাবে জড়িয়েছেন প্রতি হিংসার শিকার হয়ে।

 

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম বলেন, আমাদের প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরোধকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এখন গনহারে সাংবাদিকদের আসামি করার জন্য নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে নবীগঞ্জ প্রেসক্লাব। বিষয়টি প্রশাসনের সুনজর দেয়া জরুরি। এরমধ্যে অনেক নিরপরাধ সাংবাদিককে আসামি করা হয়েছে যারা ঘটনাস্থলে ছিলেন না।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code