সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: ভারত সফর সুখকর হলো না ইংলিশদের। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হেরে গেছে সফরকারী ইংল্যান্ড। ধোনির ক্যারিয়ার সেরা ব্যাটিং, সুরেশ রায়নার অর্ধশতের পর উজবেন্দ্র চাহালের বিধ্বংসী বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে বিরাট কোহলির দল।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে ফিরেন কোহলি (২)। এরপর রাহুলের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলের হাল ধরেন রায়না। তবে ব্যক্তিগত ২২ রান করে সাজঘরে ফিরে যান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলও। রাহুলের বিদায়ের পর ধোনির সঙ্গে ৫৫ রানের দুটি দারুণ জুটি নিজের চতুর্থ অর্ধশত তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পরে ৪৫ বলে ৬৩ রান করে সাজঘরে ফিরে যান রায়না।
রায়নার বিদায়ের পর যুবরাজের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন ধোনি। নিজের ৭৬তম ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম অর্ধশতের দেখা পান সাবেক এই অধিনায়ক। ৩৬ বলে ৫ চার ও দুই ছয়ে ৫৬ রান করেন ধোনি। ১টি চার ও ৩ ছয়ে ১০ বলে যুবরাজ করেন ২৭ রান করলে ৬ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই স্যাম বিলিংসকে (০) হারায় ইংল্যান্ড। এরপর ৩২ রান করে রয় বিদায় নিলে দলের হাল ধরেন রুট ও মরগান। দুই জনে মিলে গড়েন ৬৪ রানে জুটি। তবে এরপরই আঘাত হানেন চাহাল। পরপর দুই বলে ফিরিয়ে দেন মরগান (৪০) ও রুটকে (৪২)।
দলীয় ১১৯ থেকে ১২৭ রানের মধ্যে সফরকারী দল ৮ উইকেট হারালে সিরিজ হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় ইংলিশদের। ২৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার চাহাল। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ছয় উইকেট পেলেন তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি