চা শ্রমিক সন্তান সুরুজ বাক্তি বাঁচতে চায়

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ৮, ২০১৭

চা শ্রমিক সন্তান সুরুজ বাক্তি বাঁচতে চায়

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রকিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দরিদ্র চা শ্রমিক কাজল বাক্তির ছেলে ১ম শ্রেণির ছাত্র সুরুজ বাক্তি (৬)। কয়েক মাস আগে নিয়মিত জ্বর হলে তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেরে পরে সিলেট পপুলার মেডিক্যাল সেন্টারে ধরা পড়ে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

সুরুজ মরনব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ২১৯ ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সে সুস্থ্য হয়ে আবার বিদ্যালয়ে লেখা পড়া করতে চায়। সে বাঁচতে চায়।

Manual8 Ad Code

তবে চিকিৎসকদের পরামর্শে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। দরিদ্র চা শ্রমিক পরিবারের সন্তান বলে দেশেও তার তেমন সু-চিকিৎসা করতে পারছে না, তার উপর কিভাবে বিদেশের কথা ভাববে বলে বাবা কাজল বাকতি জানান। তাকে সহায়তা প্রদান করা যাবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code