চুনারুঘাটে ২ টমটমের সংঘর্ষে রাজমিস্ত্রী নিহত

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

চুনারুঘাটে ২ টমটমের সংঘর্ষে রাজমিস্ত্রী নিহত

Manual5 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গাপুর নামক স্থানে দুই টমটমের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলী (৩০) এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

শুক্রবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলী চুনারুঘাটের চানভাঙ্গা এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজমিস্ত্রী আব্দুল আলী শায়েস্তাগঞ্জ থেকে টমটমযোগে চুনারুঘাটে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার দুর্গাপুর নামক স্থানে পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অপর একটি টমটমের।

Manual2 Ad Code

এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code