চুনারুঘাটে ৩ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

চুনারুঘাটে ৩ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Manual1 Ad Code

imagesহবিগঞ্জ প্রতিনিধি :: জেলার চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের তাউসি গ্রামে মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে আটক করে গণদোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

Manual3 Ad Code

শনিবার মধ্যরাতে তাউসি গ্রামের চার রাস্তার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের নজরুল মিয়া (২৫), একই গ্রামের রুবেল মিয়া (২৪) ও জিকুয়া গ্রামের আলামিন মিয়া (২৬)।

স্থানীয় সূত্র জানায়, শনিবার মধ্যরাতে তারা ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি বুঝতে পেরে গ্রামের লোকজনদেরকে সাথে নিয়ে তাদেরকে ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

Manual2 Ad Code

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই বিপ্লব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ডাকাতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামবাসি ডাকাতদের আটক করে পুলিশে দিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code