সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
খেলাধুলা ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। টাইগার তারকাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। আর কেউই বিড করেনি। এবার তাই নতুন দলে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টারকে।
দুবাইয়ে চলমান এবারের নিলামে শুরুর দিকে তোলা হয়নি ফিজের নাম। তবে নিলামের শেষ দিকে এসেছে বাংলাদেশের ক্রিকেটারের নাম। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মুস্তাফিজের নাম ডাকার সাথে সাথেই তার জন্য বিড করে চেন্নাই।
তবে আর কোনো দলই বিড করেনি মুস্তাফিজের জন্য। যার ফলে ভিত্তিমূল্যেই এই পেসারকে পেয়ে যায় টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই। আর বাঁহাতি পেসার নাম লেখান নতুন দলে। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্যারিয়ার শুরু করেন ফিজ। এরপর যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন। এবার পঞ্চম দল হিসেবে চেন্নাইয়ে খেলবেন।
এই দলে মুস্তাফিজ পাবেন কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, মঈন আলি, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র’র মতো তারকাদের সতীর্থ হিসেবে পাবেন। তবে দলে একাধিক তারকা বিদেশি থাকায়, নিয়মিত সুযোগ পাবেন কিনা প্রশ্ন আছে।
যদিও চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়াম বরাবরই স্লো উইকেট। তাই সেখানে কার্যকর হতে পারেন ফিজ। বাঁহাতি পেসারের স্লো ডেলিভারি বেশ কার্যকর এসব উইকেটে। সেই বিবেচনায় হয়তো তাকে দলে নেওয়া হয়েছে। তবে মুস্তাফিজ পুরো আসরের জন্য হয়তো ফ্রি থাকবেন না। ২২ মার্চ থেকে ১১ মে সময়টুকু পর্যন্ত বিসিবি তাকে ছাড়তে পারে। যদিও এনওসি পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বিষয়টি।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি