ছাত্রলীগ কমিটি অবৈধ ঘোষণা করায় তাহিরপুরে আনন্দ মিছিল

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮

ছাত্রলীগ কমিটি অবৈধ ঘোষণা করায় তাহিরপুরে আনন্দ মিছিল

Manual2 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ ঘোষনা করায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Manual7 Ad Code

শনিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সদর মধ্য বাজার দলীয় কার্যালয়ে এক সভায় মিলিত হয়।

সভায় উপজেলা ছাত্রলীগের কমিটি অবৈধ ঘোষনা করায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, রাজন চন্দ, আশ্রাউজ্জামান ইমন, ধীমান চন্দ, পথিক হাসান নবী, সাইদুর রহমান পাপলু, আশরাফুল ইসলাম, নাজির হোসেন, মোনায়েম শরীফ, আল তায়েফ শাওন, জাহিদ হাসান রুবেল, রোবায়েত আলম রুবেল, রোমান আহমেদ তুষা, এস এম ওয়াহিদ নুর, মনিরাজ ইসলাম, মতিন নুর প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০ এপ্রিল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের কয়েকঘন্টা পুর্বে গভীর রাতে গঠন করা হয় জেলার বিভিন্ন উপজেলা ছাত্রলীগের কমিটি।

Manual1 Ad Code

পরে এসব কমিটি অবৈধ ঘোষনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code