জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৪৭

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৪৭

Manual4 Ad Code

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। পুলিশের মুখপাত্র আরগো ইউয়োনো মেট্রো টিভিতে বলেছেন, বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৪৬ জন আহত হয়েছে। তাদেরকে কাছাকাছি তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৪৭ টি মৃতদেহ পাওয়া গেছে।

Manual4 Ad Code

কারখানাটিতে মোট ১০৩ কর্মীর কাজ করার সুস্পষ্ট তথ্য পাওয়া গেছে বলেও জানান ইউয়ানো।

ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি বলেছেন, নিহতদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।

Manual5 Ad Code

এসবিএস নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানগেরাং শিল্প এলাকার ওই আতশবাজি কারখানাটিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিলেন।

মেট্রো টিভিতে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

Manual6 Ad Code

হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা। মাত্র দেড়মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code