জাতীয় করনের দাবিতে মাধবপুরে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

জাতীয় করনের দাবিতে মাধবপুরে মহাসড়ক অবরোধ

Manual7 Ad Code
index-27-300x149
হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের মাধবপুরে কলেজ জাতীয় করনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে ছাত্র-ছাত্রীরা।রোববার সকালে উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রীরা অবরোধ করে রাখে। দুপুর সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। তাদের সাথে যোদ দেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের সদস্যরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সৈয়দ সঈদ উদ্দিন কলেজ জাতীয় করনে বাদ পড়ল কেন জানতে চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ছাত্র- ছাত্রীরা বিভিন্ন রকম প্লে কার্ড রাস্তায় প্রচন্ড রোদে দাড়িয়ে প্রতিবাদ করে।

Manual3 Ad Code

খবর পেয়ে মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম  একদল  পুলিশ নিয়ে  ঘটনাস্থলে যান। অবরোধ চলাকালে উপজেলা নিবার্হী কমর্ককর্তা এই রাস্তা দিয়ে যাবার সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তায় শুয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার গাড়ী আটক করে।

Manual7 Ad Code

পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম গাড়ি থেকে নেমে ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাসের প্রেক্ষিতে ছাত্র- ছাত্রীরা দুপুর দেড়টার দিকে  অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual7 Ad Code

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাব্বির হাসান, জামাল উদ্দিন,  মনির হোসেন, হৃদয় পাঠান উজ্জল, শাহ মোঃ টিপু, সাইফুল ইসলাম শাহীন, সাকিবুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code