সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস এলাকায় এবার পেয়ারার বস্তায় ফেনসিডিল পাওয়া গেছে। এব্যাপারে বস্তা বহনকারী অটো রিকশাচালককে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট থেকে পেয়ারা ভর্তি বস্তা নিয়ে অটোরিকশাটি ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর বাজারের দিকে যাচ্ছিল। এসময় সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা অটোরিকশাটিকে আটক করেন। অটোরিকশায় থাকা ৩ টি বস্তায় তল্লাশি চালান। বস্তাগুলোর ভেতরে ১১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তল্লাশিকালে কৌশলে বস্তার মালিক নয়ন পালিয়ে যায়।
আটককৃত অটো রিকশাচালকের নাম রাজিব। সে পিরোজপুর জেলার নাজিরপুর থানার সলদা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের ইয়ার আলী শাহের ছেলে। রাজিব ক্যাম্পাস সংলগ্ন ইসলাম নগরেই থাকে।
এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন।
আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) কে এম মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে অতি দ্রুত আসামিদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি