জামায়াত আমির শফিকুর রহমান ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

জামায়াত আমির শফিকুর রহমান ৭ দিনের রিমান্ডে

Manual6 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

 

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান রিমান্ডের এ তথ্য জানান।

 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার শফিকুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

Manual5 Ad Code



শফিকুর রহমানের পক্ষে আব্দুর রাজ্জাক, কামাল উদ্দিন প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তারা বলেন, নির্বাচনের আগে বিরোধীদলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামও প্রস্তুত। ঠিক তখনই তাকে গ্রেপ্তার করা হলো। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বয়স্ক, অসুস্থ বিবেচনায় তার জামিন চান আইনজীবীরা।

 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

 

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পৌনে চারটার দিকে এজলাসে তোলা হয়। রিমান্ড শুনানিকালে তিনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

Manual1 Ad Code

 

এদিকে, শফিকুর রহমানকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম সোমবার তাকে গ্রেপ্তার করে। এর আগে, এ মামলায় শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুই জনকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code