জার্মানির টানা পঞ্চম জয়

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

জার্মানির টানা পঞ্চম জয়

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে জয়রথ চলছেই জার্মানির। রোবাবার রাতে আজারবাইজানকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ স্থান ধরে রেখেছে দলটি। জার্মানির এটি টানা পঞ্চম জয়। এদিন দলটির হয়ে জোড়া গোল করেন আন্দ্রে শুরলে। এছাড়া টমাস মুলার ও মারিও গোমেজ একটি করে গোল করেন। আজারবাইজানের হয়ে একমাত্র গোলটি দিমিত্রিজ নাজারোভের।

Manual4 Ad Code

এদিন ম্যাচের ১৯ মিনিটেই দলকে এগিয়ে দেন শুরলে। তবে ৩১ মিনিটেই সমতায় ফেরে স্বাগতিক দল। কিন্তু জার্মানির ফের এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ৩৫ মিনিটে মুলারের গোলে ২-১ এ লিড নেয় চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির ঠিক আগ মূহুর্তে মারিও গোমেজ গোল করলে ৩-১ লিড পেয়ে যায় অতিথিরা। ৮০ মিনিটে শুরলে নিজের দ্বিতীয় গোল করলে ৪-১ এ জয় নিশ্চিত হয় জার্মানির।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে স্যান ম্যারিনোকে ৬-০ গোলে হারিয়েছে চেক রিপাবলিক। নরওয়েকে ২-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code